এনআরসি করার দরকার নেই, বিজেপিকে তাড়ালে সব মানুষ থাকবে: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i90090-এনআরসি_করার_দরকার_নেই_বিজেপিকে_তাড়ালে_সব_মানুষ_থাকবে_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। আগে বিজেপিকে এনআরসি-এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০২১ ১২:৩৭ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, এনআরসি করার দরকার নেই, এনআরসি করে মানুষ তাড়ানোর দরকার নেই। আগে বিজেপিকে এনআরসি-এনপিআর করুন, ওদের আগে তাড়ান, তাহলে সব মানুষ থাকবে।’ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) জলপাইগুড়িতে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘এনআরসিVideo-এনপিআর বিল এখনও কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে। প্রত্যাহার করেনি। যেকোনোদিন তা করতে পারে। আমি একমাত্র এখানে এনপিআর করতে দিইনি এবং দেবোও না। এত মিথ্যে কথা বলে নরেন্দ্র মোদি আর অমিত শাহ! একেক জায়গায় একেক রকম বক্তব্য রাখে। কোথায় ছিলে এতদিন তোমরা? আবার কোভিড লাগিয়ে দিয়ে পালিয়েছ! সব ভালো করে দিয়েছিলাম আমরা। সবাইকে যদি সময়মত ইনজেকশন দিয়ে দিত নতুন করে কোভিড-১৯ হতো না। আপনারা জানেন এরা বাইরে থেকে দুনিয়ার লোক নিয়ে এসেছে। নির্বাচনে প্রচারের নামে সব বহিরাগত গুণ্ডাদের নিয়ে এসেছে আর আমাদের এখানে সমস্ত রোগ ছড়িয়ে দিয়ে পালিয়ে গেছে! এখন বলছে ভোট দাও! রোগ যেকোনো মানুষকে স্পর্শ করতে পারে। আমারও হতে পারে, আপনারও হতে পারে। রোগ হলে চিকিৎসা হওয়া দরকার। আগেরবারে করোনা পরিস্থিতিতে ওরা আসেনি  এখানে। এখন নির্বাচন করতে আসছে। নির্বাচন করতে এসে কখনও বলবে, তোমার নাগরিকত্ব ছিনিয়ে নেবো, তোমার নাগরিকত্ব দিয়ে দেবো। অসমে সম্প্রতি ভোট হয়েছে। কিন্তু গত পরশুদিন থেকে অসমে ডিটেনশন ক্যাম্পে যাও বলে ডি-নোটিশ শুরু করে দিয়েছে। নোটিশ করেছে তোমাকে এনআরসি করে তাড়ানো হবে না কেন জবাব দাও!’

মমতা আজ উপস্থিত সকলের উদ্দেশ্যে ‘বিজেপি তাড়াও, দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে নির্বাচনে তৃনমূলকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। #

এমএএইচ/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।