আমেরিকায় ৪ সপ্তাহের বিমান মহড়ায় ভারতের ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি
আমেরিকার আলাস্কায় চার সপ্তাহের মার্কিন-ভারত বিমান মহড়া শেষ হয়েছে এবং ‘রেড ফ্ল্যাগ’ নামের মহড়ায় অংশ নিতে ভারতের ১০০ কোটি রুপির বেশি ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজ(রোববার) এ খবর দিয়েছে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ’এর ১০টি বিমানসহ ১৭০জনের বেশি সদস্য এ মহড়ায় অংশ নিয়েছে। ব্যয়ের কারণে ভারতীয় বিমান বাহিনী এ মহড়ায় প্রতি পাঁচ বছরে একবার অংশ নেয়।
এপ্রিলের ২৮ তারিখ থেকে শুরু হয়ে মে মাসের ১৩ তারিখ পর্যন্ত বিমান মহড়া চলেছে। মহড়ায় ভারতের চারটি এসইউ-৩০এমকেআই, চারটি জাগুয়ার এবং আকাশে জ্বালানি দেয়ার কাজে নিয়োজিত দুইটি আইএল-৭৮ বিমান অংশ নিয়েছে। মহড়ায় অংশ গ্রহণকারী মার্কিন বিমান বাহিনী বা ইউএসএএফ’এর এফ-১৫, এফ-১৬ ও এফ-২২ এবং মার্কিন বিমান বাহিনীর এফ-১৮ বিমান অংশ নিয়েছ।
হিমাংকের নিচে তাপমাত্রায় বেশির মহড়ার ভাগ বিমান অনুশীলন চলেছে। চরম এ প্রতিকূল পরিবেশেও মহড়ায় অংশগ্রহণকারী বিমানগুলোকে শতভাগ ব্যবহার উপযোগী রাখা গেছে।
মহড়ায় অংশ গ্রহণকালে আকাশে ওড়ার সময়ে আইএএফ’এর বিমানগুলো তাদের রাডার বন্ধ রেখেছে। আইএএফ বিমানের রাডার সিগনেচার যেন ধরা পড়ে না যায় সে জন্য এ ব্যবস্থা নিতে হয়েছে। মহড়ায় কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যুদ্ধকালীন পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী এ মহড়ায় চমৎকার নৈপুণ্য দেখিয়েছে বলে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
মহড়ায় অংশগ্রহণকারী আইএএফ’এর বিমান বহর চলতি মাসের শেষ সপ্তাহে ভারতে ফিরে আসবে। অবশ্য ফেরার পথে এসইউ-৩০ বিমানগুলো সংযুক্ত আরব আমিরাতে ‘দ্বিতীয় মরু ঈগল’ নামের মহড়ায় অংশ নেবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।#
মূসা রেজা/১৫