ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চায় আমেরিকা
https://parstoday.ir/bn/news/india-i9979-ভারতের_সঙ্গে_ন্যাটো_সামরিক_জোটের_মতোই_অংশিদারিত্ব_চায়_আমেরিকা
আমেরিকার আইন প্রণেতারা ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চান । ভারতের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চায় আমেরিকা

আমেরিকার আইন প্রণেতারা ভারতের সঙ্গে ন্যাটো সামরিক জোটের মতোই অংশিদারিত্ব চান । ভারতের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন আইন প্রণেতারা একটি প্রতিরক্ষা বিল অনুমোদন করেছেন এবং এতে ভারতকে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মতো মর্যাদা দেয়া হয়েছে। ফলে ভবিষ্যতে নয়াদিল্লিকে ঘনিষ্ঠ অংশিদার হিসেবে বিবেচনা করবে ওয়াশিংটন। এ ছাড়া, ভারতের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তিও বিক্রি করতে পারবে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মার্কিন আইন প্রণেতারা ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট বা এনডিএ নামের বিল পাস করায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির সামরিক শক্তি জোরদার হবে।

গত মাসে ওয়াশিংটনকে নিজের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে নয়াদিল্লি। অস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে চীনের সঙ্গে বিরাজমান দূরত্ব কমাতে ভারতকে সহায়তা করার বিনিময়ে আমেরিকাকে এ সুযোগ দেয় নয়াদিল্লি।

প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী মাসে ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ ছাড়া, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেও ভাষণ দেবেন মোদি।#

পার্সটুডে/মূসা রেজা/২১