-
ত্রিপুরায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন তৃণমূল প্রার্থী
জুন ২৩, ২০২২ ১৫:৩৩ভারতের বিভিন্ন রাজ্যে আজ ৩টি লোকসভা ও ৭টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পাঞ্জাবে ১টি ও উত্তর প্রদেশে দু’টি লোকসভা আসনে এবং ত্রিপুরায় ৪টি, অন্ধ্র প্রদেশে ১টি, ঝাড়খন্ডে ১টি এবং দিল্লিতে ১টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে নির্ধারিত সময়ে এ সব রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। ফল ঘোষণা হবে ২৬ জুন।
-
সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু : কুণাল ঘোষ
জুন ২৩, ২০২২ ১৫:৩০ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে টার্গেট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির জুতো পালিশ করছে শুভেন্দু অধিকারী। তিনি আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
যারা মহানবী(সা.) সম্পর্কে অপবাদ দেয় তাদের ওপর বুলডোজার চলেনি : শফিকুর রহমান বার্ক
জুন ২২, ২০২২ ১৫:১৫ভারতের উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির নেতা ডাঃ শফিকুর রহমান বার্ক এমপি বলেছেন, দেশের আইনে বুলডোজারের কোনো উল্লেখ নেই। বুলডোজার ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের ভয় দেখানোর জন্য। আজ (বুধবার) গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
অসমে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২, নিখোঁজ ৭
জুন ২২, ২০২২ ১৪:৩৬ভারতের অসমে চলতি বছরে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৪৫ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন ৭ জন।
-
ওড়িশায় সিআরপিএফের উপরে মাওবাদী হামলা: নিহত ৩, অস্ত্র লুট
জুন ২১, ২০২২ ১৬:৫০ভারতের ওড়িশায় মাওবাদীদের হামলায় কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ৩ জওয়ান নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) ওই হামলার পর মাওবাদীরা মৃত জওয়ানদের কাছ থেকে ৩টি একে-৪৭ নিয়ে পালিয়ে গেছে।
-
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করছে 'জিহাদিরা': বিজেপির মুখপাত্র প্রেম শুক্লা
জুন ২১, ২০২২ ১৬:০১ভারতে অগ্নিপথ প্রকল্পে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বিতর্কিত মন্তব্যে বিজেপির মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, আগুন জ্বালানোর জন্য দেশের বিরুদ্ধে ‘জিহাদ’ চলছে। এসব জিহাদিরা করছে।
-
অসমে ভয়াবহ বন্যায় গৃহহীন ৪৩ লাখ মানুষ, মৃত ৭৩, পানির তলায় ৫ হাজারেরও বেশি গ্রাম
জুন ২১, ২০২২ ১৪:৩৫ভারতের অসমে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৭৩ জন প্রাণ হারিয়েছে, এবং গৃহহীন হয়েছে ৪৩ লাখ মানুষ। একইসঙ্গে পানিতে তলিয়ে গেছে ৫ হাজার ৪২৪ টি গ্রাম।
-
মহানবী (সা.) সম্পর্কে নূপুর শর্মার আপত্তিকর মন্তব্য: পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস
জুন ২০, ২০২২ ১৫:০২মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে।
-
ত্রিপুরার মত সন্ত্রাস ভারতের আর কোথাও নেই : অভিষেক বন্দ্যোপাধ্যায়
জুন ২০, ২০২২ ১৪:৫৭ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিশাসিত ত্রিপুরাকে টার্গেট করে বলেছেন, ত্রিপুরার মত সন্ত্রাস ভারতের আর কোথাও নেই। তিনি আজ (সোমবার) ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
আব্বাসকে জিজ্ঞেস করুন নূপুর শর্মা যা বলেছেন তা ভুল কিনা: মোদির প্রতি ওয়াইসি
জুন ১৯, ২০২২ ১৭:২৯ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল (শনিবার) তার মা হীরাবেনের ১০০তম জন্মদিনে একটি ব্লগ শেয়ার করেছেন, যেখানে তিনি ‘আব্বাস’ নামে একজন ব্যক্তির উল্লেখ করেছেন। মা হীরাবেনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘মা সবসময় অন্যদের খুশি দেখে খুশি হন। বাড়িতে জায়গা কম কিন্তু তার হৃদয় অনেক বড়। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি গ্রাম ছিল যেখানে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু থাকতেন। তার ছেলে আব্বাস।’