মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে; প্রস্তুত থাকুন: মোহসেন রেজায়ি
-
মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইরানের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালীন বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সর্বাধিনায়ক বলেছেন, আমেরিকার জাহাজগুলোকে গোরস্থানে পরিণত করা হবে; সেজন্য তাদের প্রস্তুত থাকা উচিত।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ি তার ব্যক্তিগত পেজে নিম্নরূপ লিখেছেন:
‘মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের একমাত্র জলদস্যু যার একটি বিমানবাহী রণতরী আছে! জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা জাহাজ ডোবানোর সক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়! আপনাদের যুদ্ধ জাহাজ ও নৌবাহিনীকে কবরস্থানে পাঠানোর জন্য প্রস্তুত থাকুন; ঠিক যেভাবে ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ এদিক-ওদিকে পড়ে ছিল!’
মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক দিনগুলোতে তার ভাষণে তিনি নিজেই মার্কিন নৌবাহিনীর কার্যকলাপকে জলদস্যুদের কার্যকলাপের সাথে তুলনা করে বক্তব্য দেয়ার পর হৈ চৈ পড়ে যায়।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন