-
মুসলিমদের ওপর নির্ভর করে কংগ্রেসের ‘মিশন উত্তর প্রদেশ’, ২ লাখ মাদ্রাসার তালিকা তৈরি
জুন ১৭, ২০২১ ০৭:৪৩ভারতের উত্তর প্রদেশে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রধান বিরোধীদল কংগ্রেস প্রত্যেক ফ্রন্টে প্রস্তুতি শুরু করেছে। দলটি এরইমধ্যে বিভিন্ন বর্ণ ও ধর্মের লোকদের জন্য ভিন্ন ভিন্ন পরিকল্পনা করেছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, কংগ্রেস মুসলিমদের মধ্যে প্রবেশে মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রাজ্যের ২ লাখ মাদ্রাসার একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।
-
উত্তর প্রদেশে সরকার গড়বে সমাজবাদী পার্টি : অখিলেশ যাদব
জুন ১৬, ২০২১ ১৪:২৯ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সাড়ে তিনশোর বেশি আসনে জয়ী হয়ে রাজ্যে সংখ্যাগরিষ্ঠের সরকার গড়বে বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজ (বুধবার) এবিপিলাইভ ডটকম হিন্দি ওয়েবসাইটে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
সুনীল মণ্ডলের বিরুদ্ধে পিটিশন জমা দেওয়া হয়েছে : সৌগত রায়
জুন ১৬, ২০২১ ১৩:২৬ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুনীল মণ্ডল এমপি সম্পর্কে বলেছেন, স্পিকারের উচিত ওকে বের করে দেওয়া। তিনি আজ (বুধবার) ওই মন্তব্য করেন।
-
রাজ্যপাল রাজভবনকে বিজেপির দলীয় ভবনে পরিণত করেছেন: কুণাল ঘোষ
জুন ১৫, ২০২১ ১৪:৫৭ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনকে বিজেপির দলীয় ভবনে পরিণত করেছেন বলে অভিযোগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।
-
ভারতে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে মুসলিম লীগের আবেদনের শুনানি ২ সপ্তাহ পেছালো
জুন ১৫, ২০২১ ১১:৫৮ভারতে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়ে গেছে। আবেদনকারী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আইনজীবী কপিল সিব্বাল আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের হলফনামার জবাবী হলফনামা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। আজ আদালত এটি গ্রহণ করেছে।
-
উত্তর প্রদেশে মুসলিম বৃদ্ধকে নির্মমভাবে মারধর করল দুর্বৃত্তরা: আটক ১
জুন ১৪, ২০২১ ১৫:১২ভারতের দিল্লি সংলগ্ন বিজেপি শাসিত উত্তর প্রদেশের গাজিয়াবাদের লোনিতে এক মুসলিম বৃদ্ধকে মারধর করাসহ তাঁর দাড়ি কেটে নেয়ার খবরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, আক্রান্ত ওই বৃদ্ধের নাম আব্দুল সামাদ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলেও জানা গেছে।
-
বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেবো না: মমতা বন্দ্যোপাধ্যায়
জুন ১৪, ২০২১ ১৩:৩৪ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেবো না। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চল করার বিজেপি নেতাদের দাবি প্রসঙ্গে তিনি আজ (সোমবার) বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
কুণালের কাছে গেছে বলে গঙ্গা জলে শুদ্ধ হয়ে যায়নি রাজীব: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
জুন ১৩, ২০২১ ১৬:০৩ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার জল্পনা শুরু হওয়ায় তৃণমূলের সিনিয়র নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণালের সঙ্গে দেখা করেছেন বলেই গঙ্গা জলে শুদ্ধ হয়ে যাননি। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেছেন।
-
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা পুনর্বহাল প্রসঙ্গে দিগ্বিজয় সিংয়ের মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি’র তীব্র প্রতিক্রিয়া
জুন ১৩, ২০২১ ১৩:১৩ভারতের মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং এমপি বলেছেন, আগামী নির্বাচনে কংগ্রেস যদি কেন্দ্রে ক্ষমতায় আসে, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হবে।
-
কোভিড ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জামে ‘কর’ চালু রাখায় কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী সরকার’ আখ্যা দিল তৃণমূল
জুন ১২, ২০২১ ১৪:৫১ভারতের কেন্দ্রীয় সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামে ‘কর’ চালু রাখার ঘোষণা দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে ‘জনবিরোধী সরকার’ বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস।