যুক্তরাষ্ট্র ও বাহরাইনের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবকে মস্কো সমর্থন করবে না
https://parstoday.ir/bn/news/world-i159266-যুক্তরাষ্ট্র_ও_বাহরাইনের_ইরান_বিরোধী_খসড়া_প্রস্তাবকে_মস্কো_সমর্থন_করবে_না
পার্সটুডে- রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবকে মস্কো সমর্থন করবে না।
(last modified 2026-05-09T08:44:26+00:00 )
মে ০৯, ২০২৬ ১৪:৪১ Asia/Dhaka
  • রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ
    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ

পার্সটুডে- রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের ইরান-বিরোধী খসড়া প্রস্তাবকে মস্কো সমর্থন করবে না।

তাসনিম বার্তাসংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ ঘোষণা করেছেন, মস্কো যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবকে সমর্থন করতে পারে না যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। আমরা খসড়া প্রস্তাবটি তৈরিতে জড়িত উভয় পক্ষকে এটি প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি।

ইজভেস্তিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিমভ বলেন, রাশিয়া ও চীনের খসড়া প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে রয়েছে, যেখানে "পক্ষগুলোকে যুদ্ধ বন্ধ করতে, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে বিরোধ নিষ্পত্তি করার জন্য একটি স্পষ্ট আহ্বান রয়েছে। সেইসাথে এর কিছু অংশে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।"

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা আশা করি আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। আমরা সবসময় সহিংসতার নিঃশর্ত অবসান এবং একটি কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানকে সমর্থন করি, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে।  

জাতিসংঘে রাশিয়ার মিশনও হরমুজ প্রণালীর বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, "পশ্চিম এশিয়ায় নজিরবিহীনভাবে উত্তেজনা বৃদ্ধির শুরু থেকেই মস্কো সহিংসতার অবসান এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী চুক্তির মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানের বিষয়টিকে সমর্থন জানিয়ে আসছে।"#

পার্সটুডে/এমআরএইচ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন