-
বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল: সৌগত রায়
মার্চ ১৪, ২০২১ ১৫:৪০ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায় বলেছেন, ‘বিজেপির অবস্থা খুব খারাপ, যোগ্য প্রার্থীর অভাবে হারার আগেই হেরে গেল! রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রসঙ্গে আজ (রোববার) অধ্যাপক সৌগত রায় এমপি ওই মন্তব্য করেন।
-
বাংলাকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৪, ২০২১ ১৪:৪১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, অশুভ শক্তির বিনাশ চাই। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার হাজরা মোড়ে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছেন মোদি: জাভেদ আহমেদ খান
মার্চ ১৩, ২০২১ ১৫:২৭ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জাভেদ আহমেদ খান বলেছেন, ‘ভারতবর্ষের গতি কমিয়ে দিয়েছে মোদি। কৃষকদের বিরুদ্ধে কালো আইন পাশ করেছে মোদি সরকার। তার বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে হবে।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) গরুর গাড়িতে চড়ে রাজধানী কোলকাতার কসবা এলাকায় প্রচার করেন। জাভেদ আহমেদ খান কসবা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।
-
বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে: যশবন্ত সিনহা
মার্চ ১৩, ২০২১ ১৪:১১ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক বিজেপি নেতা যশবন্ত সিনহা তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ (শনিবার) কোলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও ডেরেক ও’ ব্রায়েনের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
-
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মোদি-মমতার লড়াইয়ে পরিণত হয়েছে : শিবসেনা
মার্চ ১২, ২০২১ ১৫:৫০ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেছে শিবসেনা।
-
শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে : পার্থ চট্টোপাধ্যায়
মার্চ ১২, ২০২১ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' ২ গেরিলা নিহত
মার্চ ১১, ২০২১ ১৬:৩৫ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' দুই গেরিলা নিহত হয়েছে। গতকাল (বুধবার) রাতে নিরাপত্তা বাহিনীর সাথে গেরিলাদের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে নিহতরা জৈশ-ই-মুহাম্মদ গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে।
-
মমতার ওপর হামলার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ, সড়ক অবরোধ, বিক্ষোভ
মার্চ ১১, ২০২১ ১৪:২৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বিজেপি’র পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) উভয়পক্ষ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।
-
নন্দীগ্রামে মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, মিশ্র প্রতিক্রিয়া
মার্চ ১০, ২০২১ ২০:২৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। আজ (বুধবার) রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামের রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময়ে তাঁকে ৪/৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতা নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আহত অবস্থায় তাঁকে কোলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
অসমে ফের ধাক্কা বিজেপি’র, টিকিট না পেয়ে ইস্তফা দিলেন ২ বিধায়ক
মার্চ ১০, ২০২১ ১৯:৩০ভারতের বিজেপিশাসিত অসমে বিজেপি’র দুই বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এরমধ্যে রয়েছেন অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল এবং বিধায়ক শিলাদিত্য দেব। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আজ (বুধবার) দুই বিধায়কের পদত্যাগ এবং সম্প্রতি এক মন্ত্রীর বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা বিজেপি’র জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করছেন বিশ্লেষকরা।