শত্রুরা ইরানি জাতির আশা, ঐক্য ও গর্বের প্রতীককে ভয় পায়: পেজেশকিয়ান
-
• ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্রীড়াঙ্গন পরিদর্শন করেছেন
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ক্রীড়াঙ্গন এবং সরকারি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করাকে ইরানি জাতির মর্যাদা, আনন্দ এবং গৌরবের প্রতি বৈরিতার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।
পার্সটুডে জানিয়েছে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসন ও হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া তেহরানের ১২,০০০ আসন বিশিষ্ট আজাদি স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনকালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ক্রীড়া কমপ্লেক্সে হামলা করা কেবল একটি কাঠামো ধ্বংস করা নয়; এই স্থানগুলো ঐতিহাসিক স্মৃতি, জাতীয় পরিচয় এবং এই দেশের তরুণদের প্রচেষ্টা, আশা ও গর্বের প্রতীক।
ইরানের ক্রীড়া ইতিহাসে আজাদি স্পোর্টস কমপ্লেক্সের বিশেষ স্থানের কথা উল্লেখ করে পেজেশকিয়ান আরও বলেন, "বিগত দশকগুলোতে এই ক্রীড়া কমপ্লেক্সটি বিরাট সম্মান, ক্রীড়াবিদদের জন্য মহাকাব্য এবং ইরানি জাতির আনন্দ ও গর্বের সাক্ষী হয়েছে। এমন একটি স্থানকে লক্ষ্যবস্তু করা থেকে বোঝা যায়, ইরানি জাতির শত্রুরা কেবল দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতিই বিদ্বেষী নয় একইসাথে তারা ইরানি জাতির মর্যাদা, আনন্দ, সংহতি ও গর্বের প্রতিটি প্রতীকের প্রতিও বিদ্বেষী।"#
পার্সটুডে/এমআরএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।