ইরানের ভারি পানি: মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিকে গুরুত্বহীন বলল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i10453-ইরানের_ভারি_পানি_মার্কিন_প্রতিনিধি_পরিষদের_ভোটাভুটিকে_গুরুত্বহীন_বলল_তেহরান
ইরানের কাছ থেকে ওয়াশিংটন সরকারের ভারি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে তেহরান।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৭, ২০১৬ ০৬:৫০ Asia/Dhaka
  • ইরানের ভারি পানি: মার্কিন  প্রতিনিধি পরিষদের ভোটাভুটিকে গুরুত্বহীন বলল তেহরান

ইরানের কাছ থেকে ওয়াশিংটন সরকারের ভারি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে তেহরান।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন প্রতিনিধি পরিষদের এ বিল যদি অনুমোদিত হয় তারপরও এটার তেমন কোনো গুরুত্ব নেই। টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। আরাকচি বলেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা যৌথ চূড়ান্ত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ’ অনুযায়ী আমেরিকা বা অন্য কোনো দেশ ইরান থেকে ভারি পানি কিনতে বাধ্য নয়।

এ সমঝোতা অনুযায়ী প্রয়োজনের অতিরিক্ত ভারি পানি বিক্রির জন্য তা ইরানকে আন্তর্জাতিক বাজারে তুলতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, ভারি পানি বেশ দামি পণ্য এবং অনেকেই এটি কিনতে ইচ্ছুক।

মার্কিন এবং আঞ্চলিক উগ্রবাদী শক্তিগুলো ইরান বিদ্বেষ উস্কে দেয়ার চেষ্টায় তৎপর বলে জানান তিনি। তিনি বলেন, জেসিপিওএ’তে দেয়া সুযোগ-সুবিধা ইরান যেন কাজে লাগাতে না পারে সে লক্ষ্যে এমন তৎপরতা চালানো হচ্ছে ।#

পার্সটুডে/মূসা রেজা/২৭