আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি আমেরিকা: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i107136-আফগানিস্তানে_ধ্বংসযজ্ঞ_ছাড়া_আর_কিছু_দিতে_পারেনি_আমেরিকা_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর উপস্থিতি ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা ছাড়া দেশটিকে আর কিছু দিতে পারেনি। এছাড়া, মার্কিন ও ন্যাটো জোটের সেনারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্যও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
এপ্রিল ২৬, ২০২২ ০৫:০৫ Asia/Dhaka
  • সোমবার প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন লাটভিয়ার নয়া রাষ্ট্রদূত
    সোমবার প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন লাটভিয়ার নয়া রাষ্ট্রদূত

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর উপস্থিতি ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা ছাড়া দেশটিকে আর কিছু দিতে পারেনি। এছাড়া, মার্কিন ও ন্যাটো জোটের সেনারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্যও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

তিনি গতকাল (সোমবার) রাজধানী তেহরানে লাটভিয়ার নয়া রাষ্ট্রদূত প্যাটরিস ভাইভারাসের পরিচয়পত্র গ্রহণ করে একথা বলেন। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে লাটভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক সব সময় কাঙ্ক্ষিত পর্যায়ে ছিল।তিনি বলেন, এশিয়ার সঙ্গে লাটভিয়ার বাণিজ্যিক লেনদেনে ইরান সাশ্রয়ী মূল্যে ট্রানজিট সুবিধা দিতে প্রস্তুত রয়েছে।

বিশ্বব্যাপী আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠার তৎপরতার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে এক দেশের আধিপত্য প্রতিষ্ঠা হয় কিংবা যুদ্ধ বয়ে আনে এমন যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে যাবে ইরান। তিনি আফগানিস্তান ও ফিলিস্তিন প্রসঙ্গ তুলে ধরে বলেন, দু’টি সমস্যাই পশ্চিমাদের সৃষ্টি এবং ইউক্রেনের চলমান সংকটের অজুহাতে ওই দুই সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে রাখার কোনো সুযোগ নেই।

এ সময় লাটভিয়ার রাষ্ট্রদূত ইরানের সঙ্গে তার দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের শতবার্ষিকীর কথা স্মরণ করে বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় তার দেশ।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।