ল্যাটিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি গ্রহণ করেছে ইরান: প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i112946-ল্যাটিন_আমেরিকার_সঙ্গে_সম্পর্ক_উন্নয়নের_নীতি_গ্রহণ_করেছে_ইরান_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করেছে। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি আজ (মঙ্গলবার) ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিশেষ দূত রামুন ব্লাসকেস'র সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১১:৩৮ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরান ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করেছে। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি আজ (মঙ্গলবার) ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিশেষ দূত রামুন ব্লাসকেস'র সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ল্যাটিন আমেরিকার দেশগুলোর বিচিত্র সামর্থ্য বিবেচনায় তাদের সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ভেনিজুয়েলার সঙ্গে ইরানের সম্পর্ক দ্রুত গতিতে জোরদার হচ্ছে। ভেনিজুয়েলার কঠিন সময়ে ইরান সব সময় দেশটির পাশে ছিল বলে জানান ইব্রাহিম রায়িসি।

রায়িসি বলেন, ইরান সব ক্ষেত্রে বিশেষকরে বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান-প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে প্রস্তুত রয়েছে।

এ সময় ভেনিজুয়েলার প্রেসিডেন্টের বিশেষ দূত রামুন ব্লাসকেসও ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। তিনি কারিগরি ও প্রকৌশল ক্ষেত্রে ইরানের সামর্থ্য এবং সক্ষমতারও প্রশংসা করেন। #   

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।