ইরানের কাছে আঘাতপ্রাপ্ত শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করেছে: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i116156-ইরানের_কাছে_আঘাতপ্রাপ্ত_শত্রুরা_হাইব্রিড_যুদ্ধ_শুরু_করেছে_রায়িসি
ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানানোয় আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এ ধরনের সমর্থন পশ্চিমা দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক বক্তৃতায় এ সমালোচনা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০২২ ০৬:১৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানানোয় আমেরিকা ও কিছু ইউরোপীয় দেশের তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এ ধরনের সমর্থন পশ্চিমা দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক বক্তৃতায় এ সমালোচনা করেন।

রায়িসি বলেন, ইসলামি বিপ্লবের মাধ্যমে আঘাতপ্রাপ্ত শত্রুরা ইরানের নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা ও উৎপাদনকে দুর্বল করার মাধ্যমে এদেশের অগ্রগতি থামিয়ে দেয়ার লক্ষ্যে একটি হাইব্রিড যুদ্ধ শুরু করেছে।

ইরানে নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের প্রতি আমেরিকা, ফ্রান্স ও আরো কিছু ইউরোপীয় দেশের নির্লজ্জ সমর্থনের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “সন্ত্রাসীদের সমর্থন নিশ্চিতভাবে তাদের স্বার্থ রক্ষা করবে না।”

তিনি বিদেশের মাটিতে বসে ইরানের নৈরাজ্য সৃষ্টি ও উস্কানি দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি বলেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জনগণের জান-মালের নিরাপত্তা প্রদান করা এখন একটি গণদাবি যা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এ কাজে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগকে দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রেসিডেন্ট রায়িসি।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।