সৌদি আরব প্রস্তুত থাকলে ইরান সেদেশে দূতাবাস খুলবে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i117390-সৌদি_আরব_প্রস্তুত_থাকলে_ইরান_সেদেশে_দূতাবাস_খুলবে_পররাষ্ট্রমন্ত্রী_আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি ‌আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব। তেহরান ডায়ালগ ফোরামে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৯, ২০২২ ১৪:০৯ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি ‌আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব। তেহরান ডায়ালগ ফোরামে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, সৌদি আরবকে সিদ্ধান্ত নিতে হবে তারা কীভাবে ইরানের বিষয়ে গঠনমূলক নীতি-কৌশল অনুসরণ করবে।

আগামীকাল মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে যে বৈঠক অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে আব্দুল্লাহিয়ান বলেন, আসন্ন বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারকে গুরুত্ব দেওয়া হবে যেখানে বিজাতীয় কোনো হস্তক্ষেপ থাকবে না।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা অতীতের মতোই অব্যাহত থাকবে। আমরা আনুষ্ঠানিক কূটনৈতিক পন্থার পক্ষে এবং সৌদি আরব প্রস্তুত থাকলে আমরা দূতাবাস খোলার পথে এগোব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নীতির সমালোচনা করে বলেন, আমেরিকাকে বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে। তাদেরকে প্রতারণার পথ পরিহার করে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে কথাবার্তায় আন্তরিক হতে হবে।#  

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।