ইরানের সুপ্রিম কোর্টে সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের মৃত্যুদণ্ডাদেশ বহাল
https://parstoday.ir/bn/news/iran-i122462-ইরানের_সুপ্রিম_কোর্টে_সন্ত্রাসী_গোষ্ঠীর_রিংলিডারের_মৃত্যুদণ্ডাদেশ_বহাল
যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০২৩ ০৬:৩৪ Asia/Dhaka
  • ইরানের সুপ্রিম কোর্টে সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারের মৃত্যুদণ্ডাদেশ বহাল

যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছে ইরানের সুপ্রিম কোর্ট।

ওই আদালত ইরানের বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করার দায়ে অভিযুক্ত শারমাহদের মৃতদণ্ড বহাল রেখেছে।  

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর এই রিংলিডারের বিরুদ্ধে নিম্ন আদালত যে রায় দিয়েছে তা পরিবর্তনের ‘কোনো কারণ বা দলিল’ পাওয়া যায়নি বলে ওই রায় বহাল রাখা হয়ছে।

তেহরানের বিপ্লবী আদালত গত ফেব্রুয়ারি মাসে ‘জমিনে ফাসাদ’ বা ‘ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে তোন্দার বা বজ্র নামক সন্ত্রাসী  গোষ্ঠীর রিংলিডার জামশিদ শারমাহদকে মৃত্যুদণ্ড দেয়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ২০২০ সালের আগস্ট মাসে জামশিদ শারমাহদকে আটক করার কথা ঘোষণা করে। তার বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানে সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়।

আদালতের সাক্ষ্যপ্রমাণের বরাত দিয়ে বার্তা সংস্থা মিজান জানিয়েছে, শারমাহদ ইরানব্যাপী ২৩টি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে পাঁচটিতে সফল হয়েছে।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, আমেরিকা-ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের বিভিন্ন স্থানে আরো বড় ধরনের কয়েকটি হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে সেসব পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী তোন্দার প্রকাশ্যে ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানোর ঘোষণা দিয়ে তাদের তৎপরতা শুরু করেছিল।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।