আমেরিকা বার্তা দিচ্ছে-আমরা যুদ্ধ চাই না, বাস্তবে ইসরাইলের পক্ষে যুদ্ধ করছে
https://parstoday.ir/bn/news/iran-i130214-আমেরিকা_বার্তা_দিচ্ছে_আমরা_যুদ্ধ_চাই_না_বাস্তবে_ইসরাইলের_পক্ষে_যুদ্ধ_করছে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমেরিকা ইরানসহ কোনো কোনো দেশকে একটি বার্তা পাঠিয়েছে। ওই বার্তায় তারা বলেছে: দয়া করে সংযম প্রদর্শন করুন, আমরা যুদ্ধ চাই না।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৪:৪৩ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমেরিকা ইরানসহ কোনো কোনো দেশকে একটি বার্তা পাঠিয়েছে। ওই বার্তায় তারা বলেছে: দয়া করে সংযম প্রদর্শন করুন, আমরা যুদ্ধ চাই না।

নিউইয়র্ক টাইমসে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন: আমেরিকা তাদের পাঠানো বার্তায় বলেছে: সংযমি হোন, আমরা যুদ্ধ চাই না। অথচ বাস্তবে তারা যুদ্ধে ইসরাইলের পক্ষ নিয়েছে।

আব্দুল্লাহিয়ান বলেন: কাজেই আমেরিকা কাউকে সংযমের অনুরোধ করার যোগ্যতা রাখে না। চলমান পরিস্থিতিতে তারা কিন্তু সংযম দেখায় নি বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন: আমেরিকা যুদ্ধকে আরও বিস্তৃত এবং তীব্র করতে চায়। ইহুদিবাদী ইসরাইলকে তারা অস্ত্র, অর্থ, রাজনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে যুদ্ধকে আর কঠোর পর্যায়ে নিয়ে যাবার জন্য উৎসাহিত করছে।

আমির আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন: আল-আকসা তুফান অভিযান ফিলিস্তিনিরা নিজেদের সিদ্ধান্তেই চালিয়েছে। অধিকৃত অঞ্চলে হামাসের ওই অভিযান চালানোর কারণ ছিল গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর চরম আগ্রাসন, আল-আকসা মসজিদের অবমাননা এবং পবিত্র ওই মসজিদকে ইহুদিয়ায়ন করার চেষ্টা। তিনি অবলিম্বে গাজার বেসামরিক নিরীহ জনগণের ওপর ইসরাইলি গণহত্যা বন্ধের জোর দাবি জানান। সেইসঙ্গে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো এবং জনগণের হাতে সেইসব ত্রাণ যাতে পৌঁছে তা নিশ্চিত করার দাবি জানান। জনাব আব্দুল্লাহিয়ান এই মুহূর্তে নিরীহ গাজাবাসীদেরকে পশ্চিম তীরে স্থানান্তরে বাধ্য না করারও আহ্বান জানান।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।