মানবাধিকার লঙ্ঘনকারী, সন্ত্রাসী ও হঠকারি ১১ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/iran-i139260-মানবাধিকার_লঙ্ঘনকারী_সন্ত্রাসী_ও_হঠকারি_১১_মার্কিন_কর্মকর্তার_ওপর_ইরানের_নিষেধাজ্ঞা
মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুলাই ০৩, ২০২৪ ১৬:০৫ Asia/Dhaka
  • একজন প্রতিবাদীর ওপর মার্কিন পুলিশের নৃশংস নির্যাতন
    একজন প্রতিবাদীর ওপর মার্কিন পুলিশের নৃশংস নির্যাতন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে। কিন্তু মার্কিন পুলিশ ও নিরাপত্তা বাহিনী বহু প্রতিবাদী ছাত্রকে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করে এবং তাদের ওপর নৃশংস নির্যাতন চালায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সমর্থন দেয়াকে ইসলামী এই রাষ্ট্রের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে কখনও কুণ্ঠা বোধ করেনি।   

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী ও হঠকারী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বোস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে।

ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেয়া হবে না।

ইরানের সমস্ত প্রতিষ্ঠান এইসব নিষেধাজ্ঞা কার্যকর করার ব্যাপারে দায়িত্বশীল। নিষেধাজ্ঞার ঘোষণার আলোকে
১. জর্জিয়ার জননিরাপত্তা বিভাগের পরিচালক বা কমিশনার উইলিয়াম (বিলি) হিচেনস,
২. জর্জিয়া স্টেট ফিল্ড অপারেশন কমান্ডার এডি গ্রিয়ার,
৩. ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা পুলিশ প্রধান  লিন্ডা জে. স্ট্যাম্প কুর্নিক,
৪. ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান পামেলা এ স্মিথ,
৫. মেট্রাপলিটান পুলিশের নির্বাহী সহকারী জ্যাফরি ক্যারল, 
৬. নিউ হ্যাভেন পুলিশ প্রধান প্রধান কার্ল জ্যাকবসন,
৭. টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সহকারী পুলিশ প্রধান শেন স্ট্রিপি, 
৮. বোস্টন পুলিশ প্রধান স্কট মাইকেল কক্স,
৯. ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুলিশ ডিভিশন প্রধান স্কট ডানিং, 
১০. অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান মাইকেল থম্পসন এবং
১১ ক্যালিফোর্নিয়ার লং বিচ বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান  জন ব্রুকি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএএইচ/ ৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।