হাইড্রোজেন থেকে পরিচ্ছন্ন জ্বালানী তৈরির প্রকল্পে ন্যানোর ব্যবহার
মালয়েশিয়ায় ন্যানো প্রযুক্তি -অলিম্পিয়াডে ইরানি ছাত্রদের স্বর্ণপদক জয়
-
মালয়েশিয়ায় ন্যানো প্রযুক্তি -অলিম্পিয়াডে ইরানি ছাত্রদের স্বর্ণপদক জয়
পার্স-টুডে- ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র মালয়েশিয়ায় ন্যানো প্রযুক্তি বিষয়ক অলিম্পিয়াডে স্বর্ণ-পদক জয় করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে অনুষ্ঠিত আইএনও-২০২৪ নামের দ্বিতীয় আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে ইরানি ছাত্রদের টিম সেরা টিম হিসেবে স্বর্ণ-পদক লাভ করে।
পার্স-টুডে জানিয়েছে, ইস্ফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা সূর্যের আলোকে কাজে লাগিয়ে পানি বা হাইড্রোজেন থেকে পরিচ্ছন্ন জ্বালানী উৎপাদনের প্রকল্প উপস্থাপন করে প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার খাতে সেরা টিমের পুরস্কার অর্জন করে। এ পদ্ধতিতে ন্যানোর পৃষ্ঠায় সূর্যের আলো ফেলে যন্ত্রে থাকা পানিকে হাইড্রোজেনে রূপান্তর করা হয়। হাইড্রোজেন থেকে তৈরি পরিচ্ছন্ন জ্বালানী গ্রিন হাউস গ্যাস ছড়ানো ছাড়াই নানা ক্ষেত্রে ব্যবহার উপযোগী।
ন্যানো প্রযুক্তি খাতের নানা ধরনের বৈজ্ঞানিক ও বাণিজ্য প্রকল্প নিয়ে এই অলিম্পিয়াডে অংশ নেয় থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও তাইওয়ান এবং দেশগুলো দুই দিনে ন্যানো খাতে তাদের বাণিজ্য ও বৈজ্ঞানিক প্রকল্পগুলো উপস্থাপন করে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ।
ইরানের ন্যানো প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক সংস্থার প্রস্তাবে ন্যানো অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এ প্রস্তাব এশিয়া ও বিশ্ব পর্যায়ে ব্যাপক সাড়া অর্জন করেছে। #
পার্সটুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।