১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক; বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুকে ইরানের নারীর নাম
https://parstoday.ir/bn/news/iran-i155052-১০০_কেজি_ওজন_নিয়ে_প্ল্যাঙ্ক_বিশ্বরেকর্ড_গড়ে_গিনেস_বুকে_ইরানের_নারীর_নাম
পার্সটুডে: একজন ইরানি নারী শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ১৩, ২০২৫ ১৮:৫৩ Asia/Dhaka
  • লা'লে নিকনাম
    লা'লে নিকনাম

পার্সটুডে: একজন ইরানি নারী শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।

পার্সটুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, লা'লে নিকনাম সম্প্রতি ইরানের গণমাধ্যমে পরিচিত একটি নাম হয়ে উঠেছেন। তিনি ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন এবং এর মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন।

নারী বিশ্বসেরা ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হওয়া লা'লে নিকনাম দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়া জীবন শুরু করেন।

গিনেসে রেকর্ড অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে বলেন, “এই রেকর্ড গড়তে আমি দুই বছর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়। আমার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বে অনন্য।”

তিনি আরও বলেন, “এটাই আমার শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে আমি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চাই। এর আগেও আমি টায়ার গড়ানো (টায়ার ফ্লিপ/রোলিং) জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছি।”#

পার্সটুডে/এমএআর/১৪