আগ্রাসনের জন্য কেউ তৃতীয় পক্ষকে নিজ ভূমি দিতে পারে না
https://parstoday.ir/bn/news/iran-i157920-আগ্রাসনের_জন্য_কেউ_তৃতীয়_পক্ষকে_নিজ_ভূমি_দিতে_পারে_না
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে তৃতীয় পক্ষের সামরিক আগ্রাসনের জন্য তার ভূমি, অঞ্চল এবং সুবিধা দেওয়ার অধিকার রাখে না। 
(last modified 2026-03-21T09:45:07+00:00 )
মার্চ ২০, ২০২৬ ১৩:৫০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে তৃতীয় পক্ষের সামরিক আগ্রাসনের জন্য তার ভূমি, অঞ্চল এবং সুবিধা দেওয়ার অধিকার রাখে না। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র "ইসমায়িল বাকায়ি" আরব-ইসলামী দেশগুলোর বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে অন্যায্য, একতরফা এবং সংকট উত্তরণের জন্য দায়িত্বশীল পদ্ধতির প্রয়োজনীয়তার পরিপন্থী বলে বর্ণনা করেছেন। 
তিনি বলেন, কোন পক্ষই এই স্পষ্ট সত্যটিকে উপেক্ষা করতে পারে না যে এ অঞ্চলে বর্তমান সংকটের মূল হল ইরানের ওপর চাপিয়ে দেওয়া মার্কিন-ইসরায়েল যুদ্ধ। ওই দুটি দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করেছে, বাস্তবায়ন করছে এবং সহায়তা নেওয়ার জন্য এ অঞ্চল ভিত্তিক সামরিক ঘাঁটি এবং সুবিধাগুলো ব্যবহার করছে। 
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইরান তার বৈধ অধিকারের ওপর জোর দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। 

বাকায়ি আরও বলেন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক  নীতিমালা অনুযায়ী জাতিসংঘের সাধারণ পরিষদের রেজোলিউশন ২৬২৫ এবং ৩৩৩৪ এর ভিত্তিতে তৃতীয় পক্ষের মাধ্যমে আগ্রাসনের জন্য কোনও দেশকে তার ভূখণ্ড এবং সামরিক সুবিধা দেওয়ার অনুমতি নেই। 

কিন্তু আগ্রাসীরা ইরানের বিরুদ্ধে অপরাধমূলক হামলা চালানোর জন্য এ অঞ্চলের দেশগুলোর ঘাঁটি এবং সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করছে। বিশ্বাসযোগ্য প্রমাণ উল্লেখ করে তিনি মার্কিন সামরিক ঘাঁটি এবং সুবিধাগুলো হোস্ট করে এমন সকল দেশের আন্তর্জাতিক নীতিমালা অনুসারে নিজেদের দায়িত্বের ওপর জোর দেন। বাকায়ি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যারা মার্কিন এবং ইহুদিবাদী সামরিক বাহিনীকে সাহায্য করছে কিংবা নিজেরাই অংশগ্রহণ করছে তারাও সংঘটিত অপরাধের সহযোগী হিসাবে বিবেচ্য।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।