সাংবাদিক শোয়াইবের সাহসী ভূমিকা ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল: ড. জেবেলি
-
ড. পেইমান জেবেলি
পার্সটুডে- দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শহীদ গণমাধ্যমকর্মীদেরকে অভিনন্দন ও শোক জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থার (আইআরআইবি) প্রধান ড. পেইমান জেবেলি। আল-মানার এবং আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলের পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো আলাদা বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) প্রধান ড. পেইমান জেবেলি তার বার্তায় আল-মানার টিভি চ্যানেলের প্রতিবেদক আলী শোয়াইবের শাহাদাতের ঘট্না সম্পর্কে লিখেছেন, “জিহাদের বছরগুলোতে এই শহীদের ক্যামেরা ও কণ্ঠস্বর ইসরায়েলের জুলুম নিপীড়নের ঘটনা সারা বিশ্বের কাছে তুলে ধরেছিল এবং তার সাহসী ভূমিকা অপরাধী ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল। আমরা আশা করি এই শাহাদাত আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের সূচনা করবে।”
আরও পড়ুন: লেবাননি সাংবাদিক আলী শোয়াইব ইসরায়েলি অপরাধযজ্ঞ তুলে ধরার কণ্ঠস্বর ছিলেন: নওরোজি
আল-মায়াদিন টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো বার্তায় ড. জেবেলি এই চ্যানেলের প্রতিবেদক ফাতিমা ফাতুনির শাহাদাতবরণে অভিনন্দন ও শোক প্রকাশ করেছেন। তিনি এই জঘন্য অপরাধমূলক কাজকে সত্যের বাণীকে নিভিয়ে দেয়ার প্রচেষ্টা এবং ইসরায়েল-মার্কিনীদের বিরুদ্ধে সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশকে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্য বলে অভিহিত করেছেন।
তিনি তাঁর বার্তায় সর্বশক্তিমান আল্লাহর কাছে ইসরায়েল-মার্কিনীদের মোকাবেলায় প্রতিরোধকামী গণমাধ্যমকে সাফল্য দানের জন্য দোয়া করেছেন। #
পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৯