বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশ নেওয়া সম্ভব নয়: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i158662-বর্তমান_পরিস্থিতিতে_আলোচনায়_অংশ_নেওয়া_সম্ভব_নয়_বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: ইরান "সদিচ্ছা ও আন্তরিকতার সাথে" আলোচনায় প্রবেশ করেছিল, কিন্তু আপনারা এমন একটি আলোচক পক্ষের মুখোমুখি হয়েছেন যারা তাদের আন্তরিকতা ও সদিচ্ছার অভাব দেখিয়েছে।
(last modified 2026-04-22T08:50:22+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ১৪:৪৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: ইরান "সদিচ্ছা ও আন্তরিকতার সাথে" আলোচনায় প্রবেশ করেছিল, কিন্তু আপনারা এমন একটি আলোচক পক্ষের মুখোমুখি হয়েছেন যারা তাদের আন্তরিকতা ও সদিচ্ছার অভাব দেখিয়েছে।

তিনি বলেন: তারা ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করছে।

পার্সটুডে জানিয়েছে, ইরান আলোচনায় অংশ নিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়ে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাকায়ি বলেন: আমরা কখনো বলিনি যে আমরা যাব এবং তারপর আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করব; যেমনটা যুক্তরাষ্ট্রের অভ্যাস।

সাক্ষাৎকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ একটি আগ্রাসী কাজ এবং তা এখনও বহাল রয়েছে।

মার্কিন জলদস্যুতা এবং ইরানের নৌ অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, “এ থেকে বোঝা যায় কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে তারা আন্তরিক নয়।”

বাকায়ি ট্রাম্পের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে, হরমুজ প্রণালী না খুলে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি স্মরণ করেন, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তিনি যা শুনেছিলেন, যেখানে বলা হয়েছিল যে ইরান কর্তৃক নির্ধারিত পথ ধরে সামুদ্রিক করিডোরটি “সম্পূর্ণ উন্মুক্ত” থাকবে।

ইরানি কূটনীতিক আরও বলেন যে, ট্রাম্প তাৎক্ষণিকভাবে ইরানকে ধন্যবাদ জানান এবং এক ঘণ্টা পর বলেন যে তিনি অবরোধ বজায় রাখবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানের পূর্বশর্ত সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন: “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ইসলামাবাদে যাওয়া আমাদের জাতীয় স্বার্থে, তবে আমরা সেখানে যাব, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন