দুটি জাহাজ জব্দ করার কথা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i158676-দুটি_জাহাজ_জব্দ_করার_কথা_জানাল_ইরান
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালী থেকে আইন লঙ্ঘনকারী দুটি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের জলসীমায় হস্তান্তর করেছে।
(last modified 2026-04-22T15:43:58+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ২১:২৫ Asia/Dhaka
  • দুটি জাহাজ জব্দ করার কথা জানাল আইআরজিসি
    দুটি জাহাজ জব্দ করার কথা জানাল আইআরজিসি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালী থেকে আইন লঙ্ঘনকারী দুটি জাহাজ জব্দ করে সেগুলোকে ইরানের জলসীমায় হস্তান্তর করেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীর গোয়েন্দা নিয়ন্ত্রণের অংশ হিসেবে, বুধবার সকালে ইসরায়েলেল অধীনস্থ "এমএসসি-ফ্রান্সেসকা" এবং "এপামিনোডেস" নামক দুটি আইন লঙ্ঘনকারী জাহাজকে শনাক্ত করে। জাহাজ দুটি লাইসেন্স ছাড়া গোপনে হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল এবং বারবার আইন লঙ্ঘন, নৌচলাচল সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ ও সামুদ্রিক নিরাপত্তাকে বিঘ্নিত করছিল। নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালীতে ইরানের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাহাজ দুটিকে আটক করা হয়।

আইআরজিসি-র বিবৃতিতে বলা হয়েছে: পণ্য ও নথিপত্র পরীক্ষা করার জন্য এই জাহাজগুলোকে ইরানের জলসীমায় স্থানান্তর করা হয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যান চলাচলের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘোষিত নিয়মাবলী ব্যাহত করার যেকোনো পদক্ষেপ এবং এই কৌশলগত জলপথের নিরাপদ চলাচলের পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণের পর কঠোর ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন