ট্রাম্পের বিভেদ সৃষ্টির প্রচেষ্টার জবাবে ইরানের তিন বিভাগের প্রধানের যৌথ বিবৃতি
https://parstoday.ir/bn/news/iran-i158702-ট্রাম্পের_বিভেদ_সৃষ্টির_প্রচেষ্টার_জবাবে_ইরানের_তিন_বিভাগের_প্রধানের_যৌথ_বিবৃতি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিন বিভাগের প্রধানেরা এক অভিন্ন বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইরানে কট্টরপন্থী বা মধ্যপন্থী বলে কিছু নেই, সবাই ইরানি এবং বিপ্লবী।
(last modified 2026-04-24T02:51:54+00:00 )
এপ্রিল ২৪, ২০২৬ ০৯:০৮ Asia/Dhaka
  • ট্রাম্পের বিভেদ সৃষ্টির প্রচেষ্টার জবাবে ইরানের তিন বিভাগের প্রধানের যৌথ বিবৃতি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের তিন বিভাগের প্রধানেরা এক অভিন্ন বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইরানে কট্টরপন্থী বা মধ্যপন্থী বলে কিছু নেই, সবাই ইরানি এবং বিপ্লবী।

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার ড. মোহাম্মদ বাকের কলিবফ এবং বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেনি এজেয়ি এক যৌথ বিবৃতির মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছেন।

তারা জোর দিয়ে বলেছেন,  সর্বোচ্চ নেতাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে আমরা অপরাধী আগ্রাসীকে অনুতপ্ত করব।

ফার্স নিউজের রাজনৈতিক প্রতিবেদকের বরাতে জানা যায়, ট্রাম্পের সামাজিক মাধ্যম এক্সে বিভেদ সৃষ্টির জবাবে রাষ্ট্রের শীর্ষ নেতারা লিখেছেন, ইরানে আমরা কট্টরপন্থী বা মধ্যপন্থী নই; আমরা সবাই ইরানি এবং বিপ্লবী। জনগণ ও রাষ্ট্রের দৃঢ় ঐক্যের মাধ্যমে এবং সর্বোচ্চ নেতার পূর্ণ অনুসরণে আমরা অপরাধী আগ্রাসীকে অনুতপ্ত করব।

তারা আরো লিখেছেন, এক আল্লাহ , এক জাতি, এক নেতা এবং এক পথ; সেটিই প্রিয় ইরানের বিজয়ের পথ। #

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন