মার্কিন বাধা সত্ত্বেও আরেক ইরানি জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরলো
https://parstoday.ir/bn/news/iran-i158704-মার্কিন_বাধা_সত্ত্বেও_আরেক_ইরানি_জাহাজ_ওমান_সাগর_অতিক্রম_করে_দেশে_ফিরলো
পার্সটুডে- মার্কিন বাধা সত্ত্বেও ইরানের মালিকানাধীন জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরেছে।
(last modified 2026-04-24T02:50:21+00:00 )
এপ্রিল ২৪, ২০২৬ ১১:১৭ Asia/Dhaka
  • মার্কিন বাধা সত্ত্বেও আরেক ইরানি জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরলো

পার্সটুডে- মার্কিন বাধা সত্ত্বেও ইরানের মালিকানাধীন জাহাজ ওমান সাগর অতিক্রম করে দেশে ফিরেছে।

ইরানের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জব্দ করার প্রচেষ্টা সত্ত্বেও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর জাহাজগুলোর এসকর্টে নিরাপদে ওমান সাগর অতিক্রম করে ইরানে পৌঁছেছে। 

সম্প্রতি ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ভারত মহাসাগরসহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত অন্তত কয়েকটি জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা।#

পার্সটুডে/এস এ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন