জাতীয় ঐক্য শত্রু শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে: ইরানের নতুন সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i158712-জাতীয়_ঐক্য_শত্রু_শিবিরে_ফাটল_ধরিয়ে_দিয়েছে_ইরানের_নতুন_সর্বোচ্চ_নেতা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী'র মিডিয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, দেশবাসীর মধ্যে সৃষ্ট এক অভূতপূর্ব ঐক্যের ফলে শত্রুদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে।
(last modified 2026-04-24T06:05:53+00:00 )
এপ্রিল ২৪, ২০২৬ ১৪:৩৫ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতা
    ইরানের সর্বোচ্চ নেতা

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী'র মিডিয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, দেশবাসীর মধ্যে সৃষ্ট এক অভূতপূর্ব ঐক্যের ফলে শত্রুদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে।

নয়া সর্বোচ্চ নেতার মিডিয়া তার আগের বাণী-বক্তব্য থেকে নেওয়া একটি নতুন টুইট প্রকাশ করেছে, যেখানে দেশবাসীর ঐক্যের আশ্চর্য প্রভাব সম্পর্কে বলা হয়েছে।

এতে বলা হয়েছে- দেশবাসীর মধ্যে গড়ে ওঠা এই অসাধারণ ঐক্যের কারণে শত্রুদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ামতের জন্য বাস্তব কৃতজ্ঞতা প্রকাশের মধ্যদিয়ে আমাদের সংহতি আরও শক্তিশালী ও দৃঢ় হবে এবং শত্রুরা আরও অপদস্থ ও দুর্বল হয়ে পড়বে।

এতে আরও বলা হয়েছে- শত্রু পক্ষের গণমাধ্যম মানুষের মন-মানসিকতাকে প্রভাবিত করে জাতীয় ঐক্য ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে; আমাদের পক্ষ থেকে যেন এ বিষয়ে কোনো অবহেলা ও উদাসীনতা না থাকে। শত্রুদের এই অশুভ লক্ষ্য-উদ্দেশ্য যেন সফল না হয়।#

পার্সটুডে/এস এ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন