'ইরান যুদ্ধ নয়, আত্মরক্ষা করছে; এটা চলবে নিরন্তর'
https://parstoday.ir/bn/news/iran-i158724-'ইরান_যুদ্ধ_নয়_আত্মরক্ষা_করছে_এটা_চলবে_নিরন্তর'
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জেনেভা প্রতিনিধি আলি বাহরাইনি বলেছেন, ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং নিজেকে রক্ষা করে যাচ্ছে; এটি এমন এক প্রতিরক্ষা, যার কোনো শেষ নেই।
(last modified 2026-04-25T07:26:55+00:00 )
এপ্রিল ২৫, ২০২৬ ১৩:২৫ Asia/Dhaka
  • বাহরাইনি
    বাহরাইনি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের জেনেভা প্রতিনিধি আলি বাহরাইনি বলেছেন, ইরান কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না বরং নিজেকে রক্ষা করে যাচ্ছে; এটি এমন এক প্রতিরক্ষা, যার কোনো শেষ নেই।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আলি বাহরাইনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারের উপস্থাপকের একটি প্রশ্নের সম্মুখীন হন-আপনারা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে চান?” এর উত্তরে তিনি বলেছেন, এই প্রশ্নটি যুক্তরাষ্ট্রের কাছে করা উচিত, যারা যুদ্ধ শুরু করেছে। আমরা যুদ্ধ করছি না, আমরা আমাদের দেশকে রক্ষা করছি এবং আমাদের এই প্রতিরক্ষার কোনো শেষ নেই।

তিনি আরও বলেন, যতক্ষণ না এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয় এবং আমরা এমন নিশ্চয়তা পাই যে, ভবিষ্যতে এই যুদ্ধের পুনরাবৃত্তি হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই আমাদের প্রতিরক্ষা চালিয়ে যাব। ইরানের সামরিক বাহিনী এবং জনগণ যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত এবং যুদ্ধবিরতি শুরু হওয়ার আ পর্যন্ত আগ্রাসনের জবাব দিতে সক্ষম হয়েছে এবং শত্রুর বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার মাত্রায় কোনো দুর্বলতা বা হ্রাস ছিল না।

কেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন দেশগুলোর জাহাজ আটক করে, যারা ইরানের এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জড়িত নয়?- উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শত্রুরা হরমুজ প্রণালী ব্যবহার করেছে তাদের সামরিক ঘাঁটি সজ্জিত করতে এবং অঞ্চলে অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তাই হরমুজ প্রণালীর পরিস্থিতি ইরানের জন্য গুরুত্বপূর্ণ এবং ইরানের নিরাপত্তার জন্য এই প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করে, তাদের ওপর আরও বেশি নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োগ করা প্রয়োজন। সেখানেই এটা করা হচ্ছে।#

পার্সটুডে/এস এ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন