‘জলদস্যুতা বন্ধ করুন’: যুক্তরাষ্ট্রকে ইরানের কেন্দ্রীয় সেনা সদর দপ্তরের সতর্কবার্তা
-
যুক্তরাষ্ট্রকে ইরানের কেন্দ্রীয় সেনা সদর দপ্তরের সতর্কবার্তা
পার্সটুডে- খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর আমেরিকাকে জলদস্যুতা বন্ধ করার জন্য সতর্কবার্তা জারি করেছে।
পার্সটুডে জানিয়েছে, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর আমেরিকাকে সতর্ক করেছে: যদি আমেরিকার আগ্রাসী সেনাবাহিনী এই অঞ্চলে অবরোধ, লুণ্ঠন এবং জলদস্যুতা অব্যাহত রাখে, তবে তাদের নিশ্চিত থাকতে হবে যে তারা শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর জবাবের সম্মুখীন হবে।
আমেরিকাকে দেওয়া খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সতর্কবার্তার সম্পূর্ণ পাঠ এখানে তুলে ধরা হলো:
যদি আমেরিকার আগ্রাসী সেনাবাহিনী এই অঞ্চলে অবরোধ, লুণ্ঠন এবং জলদস্যুতা অব্যাহত রাখে, তবে তাদের নিশ্চিত থাকতে হবে যে তারা শক্তিশালী ইরানি সশস্ত্র বাহিনীর জবাবের সম্মুখীন হবে।
যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা ও প্রস্তুতি রয়েছে এবং দেশটির সেনাবাহিনী তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে এই সক্ষমতা ও পাল্টা আক্রমণাত্মক শক্তির একটি অংশের অভিজ্ঞতা লাভ করেছে।
আমরা এই অঞ্চলে শত্রুদের আচরণ ও গতিবিধির ওপর নজর রাখতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে এবং আমেরিকা ও ইসরায়েল পুনরায় আক্রমণ করলে তাদের ওপর আরও গুরুতর ক্ষতিসাধন করতে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।#
পার্সটুডে/এমআরএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।