ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i159284-ক্ষেপণাস্ত্র_ও_ড্রোনগুলো_শত্রুর_দিকে_তাক_করে_রাখা_হয়েছে_অ্যারোস্পেস_ফোর্সের_কমান্ডার
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, “ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুকে লক্ষ্য করে স্থির করে রাখা হয়েছে এবং আমরা শুধু আঘাতের নির্দেশের অপেক্ষায় আছি।”
(last modified 2026-05-10T05:36:18+00:00 )
মে ১০, ২০২৬ ১৩:০৬ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, “ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুকে লক্ষ্য করে স্থির করে রাখা হয়েছে এবং আমরা শুধু আঘাতের নির্দেশের অপেক্ষায় আছি।”

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি এক বার্তায় নিশ্চিত করেছেন যে, বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর ওপর ‘লক’ করা অবস্থায় রয়েছে এবং নির্দেশ পেলেই সেগুলো ছোঁড়া হবে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের কমান্ড শত্রুদের প্রতি নতুনকরে হুঁশিয়ারি দিয়েছে।

এই হুঁশিয়ারিতে বলা হয়েছে, ইরানের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো ধরনের আক্রমণ বা হস্তক্ষেপ ঘটলে, এর প্রতিক্রিয়ায় অঞ্চলের কোনো একটি মার্কিন স্থাপনায় এবং শত্রুপক্ষের জাহাজগুলোর ওপর কঠোর ও ব্যাপক হামলা চালানো হবে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন