‘লাব্বাইক ইয়া খামেনেয়ি’ সাংকেতিক নামে বৃহত্তর তেহরান আইআরজিসি মহড়া অনুষ্ঠিত হলো
-
‘লাব্বাইক ইয়া খামেনেয়ি’ সাংকেতিক নামে বৃহত্তর তেহরান আইআরজিসি মহড়া
পার্সটুডে- শহীদ নেতা হযরত ইমাম খামেনেয়ির সাংকেতিক মহড়াটি তেহরানের আশেপাশের অপারেশনাল এলাকাগুলোতে পাঁচ দিন ও পাঁচ রাত ধরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর তেহরানের আইআরজিসি কমান্ডার এবং এই মহড়ার প্রধান দায়িত্বশীল কমান্ডার মেজর জেনারেল হাসান হাসানজাদেহ, আইআরজিসি এবং বাসিজ কমান্ডো ব্যাটালিয়ন ও দলগুলোর যুদ্ধে পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।
তিনি বলেন, এই মহড়ায় ইরানের ভূখণ্ডের যেকোনো দিক থেকে শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব-প্রশিক্ষিত সমস্ত পরিস্থিতি, দলগত ও ব্যক্তিগত কৌশল এবং পদ্ধতি অনুশীলন করা হয়েছে।
তিনি আরও বলেন: "আমেরিকা-ইসরায়েলি শত্রুর যেকোনো তৎপরতা মোকাবেলার জন্য যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি করা এই মহড়ার মূল লক্ষ্য যা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মহড়ার সমস্ত লক্ষ্য অর্জিত হয়েছে।"#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।