ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না: আইআরজিসি
-
• ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি
পার্সটুডে- ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর দুজন সাহসী ও উদ্যমী কমান্ডারের শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়ে এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না এবং এই দুষ্ট ও জুয়াড়ি মার্কিন প্রেসিডেন্ট যে শান্তির কথা বলেন তা হত্যা, খুন এবং সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।
ইরানি রেডিও ও টেলিভিশন এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় "মুজাহিদ মোহাম্মদ ওদেহ (আবু আমর)", তাঁর স্ত্রী "উম্ম আমর" এবং তাঁর তিন সন্তান "ইয়াসির, ইয়াহিয়া ও জামিলা"-র শাহাদাত, এবং প্রায় চার দশক ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা শহীদ ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেডের অন্যতম কমান্ডার "ইজ্জাদ্দিন আল হাদ্দাদ (আবু সুহাইব)"-এর শাহাদাত, আবারও এই দুষ্ট, জল্লাদ ও সন্ত্রাসী ইসরায়েলের লুণ্ঠনকারী এবং পৈশাচিক স্বরূপ উন্মোচন করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: গত আট দশকে এই ভুয়া ও জবরদখলকারী ইসরায়েল দ্বারা সংঘটিত অপরাধের তালিকা মানব বিশ্বের কাছে, বিশেষ করে যারা মানবাধিকার ও জাতিসমূহের স্বাধীনতার দাবি করে, তাদের কাছে এই সত্যকে আবারও তুলে ধরে। এই শিশুহত্যাকারী ও পৈশাচিক ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি আসবে না এবং আমেরিকার সেই পৈশাচিক ও জুয়াড়ি প্রেসিডেন্ট যে তথাকথিত শান্তি পরিকল্পনার কথা বলেন, তা গণহত্যা, হত্যাকাণ্ড এবং সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। গাজার নিপীড়িত জনগণ এবং হামাস আন্দোলনের যোদ্ধাদের প্রতিরোধের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে: এই গর্বিত কমান্ডারদের শাহাদাত প্রতিরোধ শক্তিকে দুর্বল তো করবে না বরং ফিলিস্তিন ও পবিত্র কুদসের মুক্তি পর্যন্ত জিহাদকে অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।