আমরা শত্রুর সম্ভাব্য সব ধরণের পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুত: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i159970-আমরা_শত্রুর_সম্ভাব্য_সব_ধরণের_পদক্ষেপের_পাল্টা_জবাব_দিতে_প্রস্তুত_আইআরজিসি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র এবং উপ-জনসংযোগ কর্মকর্তা বলেছেন, যদি শত্রুরা ফের যুদ্ধ ফিরে আসে, তবে এবার আমাদের অভিযানের ধরন, যুদ্ধের ভৌগোলিক অবস্থান ও কৌশল এমনকি ব্যবহৃত অস্ত্রের ধরনও ভিন্ন হবে।
(last modified 2026-06-03T08:38:17+00:00 )
জুন ০৩, ২০২৬ ১৪:১৯ Asia/Dhaka
  • • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি
    • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র এবং উপ-জনসংযোগ কর্মকর্তা বলেছেন, যদি শত্রুরা ফের যুদ্ধ ফিরে আসে, তবে এবার আমাদের অভিযানের ধরন, যুদ্ধের ভৌগোলিক অবস্থান ও কৌশল এমনকি ব্যবহৃত অস্ত্রের ধরনও ভিন্ন হবে।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেছেন, আজ সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অতীতের চেয়ে বেশি এবং এই প্রস্তুতি অতীতের সক্ষমতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে এবং শত্রুর সাথে সরাসরি যুদ্ধে অর্জিত অভিজ্ঞতারই ফল।

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে মেজর জেনারেল মোহেব্বি বলেন, ইরানের যুদ্ধ সক্ষমতা কখনোই হ্রাস পায়নি, নৌবাহিনী ধ্বংসও হয়নি কিংবা ইরানের অভিযান চালানোর সক্ষমতাও হ্রাস পায়নি।

তিনি আরও বলেন, এর সবচেয়ে বড় কারণ হলো, স্থল, সমুদ্র এবং আকাশে তার ব্যাপক সক্ষমতা ব্যবহার করা সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মিনিটের জন্যও হরমুজ প্রণালীকে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পারেনি।#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।