ইরানি ট্যাংকার ও কেশম টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i159972-ইরানি_ট্যাংকার_ও_কেশম_টেলিযোগাযোগ_টাওয়ারে_মার্কিন_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে একটি ইরানি ট্যাংকার এবং কেশম দ্বীপের টেলিযোগাযোগ টাওয়ারে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদ ও যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ইরান সরকার এই বিবৃতিতে সতর্ক করে বলেছে, নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য তারা এই হামলার উৎসকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না।
(last modified 2026-06-03T09:18:28+00:00 )
জুন ০৩, ২০২৬ ১৫:১৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হরমুজ প্রণালীতে একটি ইরানি ট্যাংকার এবং কেশম দ্বীপের টেলিযোগাযোগ টাওয়ারে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদ ও যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ইরান সরকার এই বিবৃতিতে সতর্ক করে বলেছে, নিজেদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য তারা এই হামলার উৎসকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না।

বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে আগ্রাসী পরিকল্পনা এগিয়ে নিতে আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ও স্থাপনাগুলোর ব্যবহারের মার্কিন কর্মকাণ্ডেরও নিন্দা জানায় এবং গত রাতের আগ্রাসী কর্মকাণ্ডে কুয়েত ও বাহরাইনের শাসকদের প্রত্যক্ষ ও সুস্পষ্ট দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, কোনো দেশের পক্ষ থেকে আগ্রাসীদেরকে তাদের স্থল, সমুদ্র ও আকাশসীমা অথবা তাদের ভূখণ্ডে অবস্থিত স্থাপনা ও ঘাঁটিসমূহ ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো বা তাতে সমর্থন দেওয়ার অনুমতি দেওয়া আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মাবলী এবং সুপ্রতিবেশীসুলভ নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৩১৪ নং প্রস্তাব অনুসারে এটি ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরান, তার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের অধিকার রক্ষায় আগ্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় সকল সক্ষমতা ব্যবহার করবে, যার মধ্যে আগ্রাসীদের উৎস ও মূলকে লক্ষ্যবস্তু করাও অন্তর্ভুক্ত থাকবে।#

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।