ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে ইরান পাত্তা দেয় না: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i160152-ইউরোপের_ভণ্ডামিপূর্ণ_নিষেধাজ্ঞাকে_ইরান_পাত্তা_দেয়_না_গারিবাবাদি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেছেন, তেহরান ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না।
(last modified 2026-06-09T12:44:25+00:00 )
জুন ০৯, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • কাজেম গারিবাবাদি
    কাজেম গারিবাবাদি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেছেন, তেহরান ইউরোপের ভণ্ডামিপূর্ণ নিষেধাজ্ঞাকে পাত্তা দেয় না।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, আজ ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল একটি প্রতারণামূলক পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালীর সাথে সম্পর্কিত কিছু ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথাকথিত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে।

তিনি বলেন, অথচ এই ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো ইরানি জনগণের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অন্যতম প্রধান অপরাধী এবং ইউনিয়ন ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের বিষয়েও নীরব থেকেছে, যা একটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত!

ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ইরান সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশনের সদস্য নয়। হরমুজ প্রণালীতে ইরান যে আইনি ব্যবস্থার ওপর জোর দিয়েছে, তা হলো প্রথাগত আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে ‘নির্দোষ যাতায়াত’ এবং উপকূলীয় রাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো নজরদারি করা।

গারিবাবাদি জোর দিয়ে বলেন: ইরান ইউরোপের এই রাজনৈতিক ও ভণ্ডামিপূর্ণ পদক্ষেপকে কোনো গুরুত্ব দেয় না এবং হরমুজ প্রণালীর ওপর সার্বভৌমত্ব বজায় রাখা ও সার্বভৌম অধিকার প্রয়োগের কৌশল অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এমআরএইচ/৯