আগ্রাসনকারীদের বিরুদ্ধে এক বছরের লড়াইয়ে ইরান বিজয়ী: গারিবাবাদি
-
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ১২ দিনের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক বার্তায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: আগ্রাসনকারীদের বিরুদ্ধে এক বছরের লড়াইয়ে ইরান বিজয়ী হয়েছে।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বার্তায় লিখেছেন: এক বছর কেটে গেছে, ইরান ব্যর্থ হয়নি, পিছু হটেনি এবং মনোবল সামান্যও দুর্বল হয়নি বরং শত্রুদের বিরুদ্ধে উজ্জ্বল বিজয় অর্জন করেছে।
গারিবাবাদি আরও বলেন: এক বছর আগে, এমন এক সকালে যখন আমেরিকা- ইসরায়েল ভেবেছিল তারা কয়েকটি আঘাতে একটি জাতির মনোবল ভেঙে দিতে পারবে, তখন কিছু নাম ইরানের ইতিহাসে চিরকালের জন্য অমর হয়ে গিয়েছিল।
তিনি বলেন, ইসরায়েল যার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি স্বাধীন দেশের সেনা প্রধান ও বিজ্ঞানীদের গুপ্তহত্যার প্রয়োজন হয় তখন তারা ময়দানে নয় বরং হতাশা, আগ্রাসন এবং অপরাধের মধ্যে ক্ষমতা খোঁজে।
ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেন: শহীদদের রক্ত, সেনাপ্রধান ও বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং ইরানের মর্যাদাবান শহীদ নেতা ও পতাকাবাহকের বিচক্ষণ পদক্ষেপের ফল হলো অতীতের চেয়ে আরও বেশি অবিচল, আরও বেশি সচেতন এবং আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ এক ইরানি জাতি।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।