ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ স্বনির্ভর: ব্রি. জে. আলিরেজা ইলহামি
https://parstoday.ir/bn/news/iran-i160314-ইরানের_বিমান_প্রতিরক্ষা_ব্যবস্থা_সম্পূর্ণ_স্বনির্ভর_ব্রি._জে._আলিরেজা_ইলহামি
পার্সটুডে-ইরানের খাতামুল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণ স্বনির্ভরতার ওপর জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘তৃতীয় আরোপিত যুদ্ধে’ শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো খুব দ্রুত প্রতিস্থাপন করা হবে।
(last modified 2026-06-14T11:22:43+00:00 )
জুন ১৪, ২০২৬ ১৭:১৬ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি
    ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি

পার্সটুডে-ইরানের খাতামুল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ণ স্বনির্ভরতার ওপর জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘তৃতীয় আরোপিত যুদ্ধে’ শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো খুব দ্রুত প্রতিস্থাপন করা হবে।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, খাতামুল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার এবং ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী-এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা ইলহামি রোববার এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতির পর বাহিনীর প্রস্তুতি বৃদ্ধির বিষয়ে কথা বলেন। তিনি বলেন: আজ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে যে সব সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা, কৌশল, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, যোগাযোগ অবকাঠামো এবং গোয়েন্দা সক্ষমতা রয়েছে, তার সবই সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এবং শতভাগ ইরানি।”

তিনি আরও বলেন, এই সাফল্য শতভাগ দেশীয় জ্ঞান এবং ইরানের নিবেদিতপ্রাণ বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের প্রচেষ্টার ফল। আমাদের সব প্রচেষ্টা হলো, বর্তমান হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা ও সরঞ্জামগুলোকে প্রস্তুত ও হালনাগাদ রাখা। তথাকথিত ‘তৃতীয় আরোপিত যুদ্ধে’ শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোকে যত দ্রুত সম্ভব প্রতিস্থাপন করার প্রচেষ্টাও রয়েছে আমাদের।

ব্রিগেডিয়ার জেনারেল ইলহামি বিমান প্রতিরক্ষা বাহিনীর গতিশীলতার মূল রহস্য হিসেবে অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভরতার কথা উল্লেখ করে বলেন, “যখন সব সরঞ্জাম দেশীয়ভাবে তৈরি হয়, তখন সেগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে হালনাগাদ করতে পারি এবং ব্যাপক উৎপাদনের সক্ষমতাও আমাদের হাতেই থাকে। প্রকৃতপক্ষে, এ ক্ষেত্রে আমরা কারও ওপর নির্ভরশীল নই।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।