যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠী বিশ্বাসযোগ্য নয়: আবুতোরাবি-ফার্দ
https://parstoday.ir/bn/news/iran-i160492-যুক্তরাষ্ট্রের_শাসকগোষ্ঠী_বিশ্বাসযোগ্য_নয়_আবুতোরাবি_ফার্দ
পার্সটুডে:  তেহরানের জুমার খতিব বলেছেন, মাঠ, রাস্তা ও কূটনীতিতে ধৈর্য ও প্রতিরোধ একসঙ্গে মিলেই শক্তির জন্ম দেয়। তিনি একইসঙ্গে মন্তব্য করেন, বর্তমান মার্কিন প্রশাসন কোনোভাবেই আস্থাযোগ্য নয়।
(last modified 2026-06-19T12:24:59+00:00 )
জুন ১৯, ২০২৬ ১৮:১৭ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবি-ফার্দ
    হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবি-ফার্দ

পার্সটুডে:  তেহরানের জুমার খতিব বলেছেন, মাঠ, রাস্তা ও কূটনীতিতে ধৈর্য ও প্রতিরোধ একসঙ্গে মিলেই শক্তির জন্ম দেয়। তিনি একইসঙ্গে মন্তব্য করেন, বর্তমান মার্কিন প্রশাসন কোনোভাবেই আস্থাযোগ্য নয়।

তেহরানের এই সপ্তাহের জুমার নামাজের খুতবায় হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহাম্মদ হাসান আবুতোরাবি-ফার্দ বলেন, “সমষ্টিগত ধৈর্য মানে শত্রুর মোকাবিলায় দৃঢ় অবস্থান নেওয়া।” তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, জাতির ধৈর্য কখনোই শত্রুপক্ষের ধৈর্যের চেয়ে কম হওয়া উচিত নয়।

তিনি দাবি করেন, ইরানি জাতির এই ধৈর্যই যুক্তরাষ্ট্রকে পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে জাতির দৃঢ় অবস্থানই বিজয় নিশ্চিত করেছে। খুতবার রাজনৈতিক অংশে তিনি ১৯৯০ সালের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের “নতুন বিশ্বব্যবস্থা” ধারণার প্রসঙ্গ টেনে বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে তা যুদ্ধ, ধ্বংস ও মানবিক বিপর্যয়ের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং বিপুল অর্থনৈতিক ব্যয়ের পরও ঘোষিত “বিশ্বব্যবস্থা” বাস্তবে ব্যর্থ হয়েছে। আজও গাজা, বৈরুত, ফিলিস্তিন ও ইরানে সেই শক্তির প্রভাব ও আগ্রাসন দেখা যাচ্ছে।

আবুতোরাবি-ফার্দ বলেন, ইমাম খোমেনীর কৌশল ছিল ইরান ও প্রতিরোধ অক্ষের জন্য শক্তি গড়ে তোলা, যাতে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির মোকাবিলা করা যায় এবং জাতিগুলোর অধিকার রক্ষা করা সম্ভব হয়। তাঁর মতে, এই শক্তির ফলেই ইরান সাম্প্রতিক বছরগুলোতে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলে সফলতা অর্জন করেছে।#
 

পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।