ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে: রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i160522-ইরানি_জাতি_ও_প্রতিরোধ_ফ্রন্টের_অধিকার_অবশ্যই_প্রতিষ্ঠা_করতে_হবে_রেজায়ি
পার্সটুডে- আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে নিয়োজিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি’র সর্বাধিনায়ক, তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের আন্তর্জাতিক মর্যাদা ও অবস্থান উন্নত হয়েছে উল্লেখ করে বলেছেন: ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।
(last modified 2026-06-20T11:20:18+00:00 )
জুন ২০, ২০২৬ ১৭:০৯ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

পার্সটুডে- আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে নিয়োজিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি’র সর্বাধিনায়ক, তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের আন্তর্জাতিক মর্যাদা ও অবস্থান উন্নত হয়েছে উল্লেখ করে বলেছেন: ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্টের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে।

মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মেজর জেনারেল মোহসেন রেজায়ি, ইরান-মার্কিন আলোচনা বিষয়ে ইসলামী বিপ্লবের নেতার সাম্প্রতিক বার্তার কথা উল্লেখ করে ইরান টেলিভিশনের বিশেষ আলোচনায় বলেছেন: নেতার বার্তায়, ইরানের ইসলামি শাসন ব্যবস্থার বিভিন্ন কাঠামোর ভূমিকা ও দায়িত্বের প্রতি মনোযোগ দেওয়ার পাশাপাশি নীতিমালাগুলো পালনের কথা উল্লেখ করা হয়েছে। লেবাননের প্রতিরোধকেও সম্পূর্ণরূপে বিবেচনায় নেয়ার কথা বলেছেন। বলা যায় ইরনের মিত্রদের এবং প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করার উপর জোর দেওয়া এক অর্থে এই অঞ্চলের সমস্ত মুসলিম দেশকে সমর্থন করারই নামান্তর এবং যদি প্রতিরোধ ফ্রন্ট না থাকত, তাহলে সিরিয়া, লেবানন, জর্ডান, এমনকি সৌদি আরবও ইসরায়েল দ্বারা আক্রান্ত হতো।

আমেরিকার বাড়াবাড়ির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বলে বিপ্লবের নেতার দেওয়া সতর্কবার্তার কথা উল্লেখ করে রেজায়ি আরও বলেন: তাঁর দ্বিতীয় সতর্কবার্তা ছিল শত্রুর দ্বারা প্রভাবিত না হওয়া এবং তাদের হাসিতে সন্তুষ্ট না হওয়া; আরেকটি বিষয় হলো, শত্রু তাদের শক্তির অবস্থান থেকে নয় বরং হতাশা থেকে আলোচনায় এসেছে, তাই আমাদের নেতৃত্বের সিদ্ধান্তগুলোই আলোচনার কাঠামো হওয়া উচিত।

রেজায়ি বলেন, শত্রু সবসময়ই দেখিয়েছে যে তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা করে। তিনি বলেন: আমাদের অবশ্যই অপর পক্ষের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানতে হবে; যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে তারা দুই মাস ধরে ঢিলেমি করছে এবং এখন তারা আলোচনার জন্য অন্তত ষাট দিনের একটি সুযোগ নিয়েছে, সম্ভবত বিশ্বকাপ বা এমনকি যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে ট্রাম্প তার নিজের ফায়দা হাসিলের জন্য। তাই শেষ পর্যন্ত এই আলোচনার কোনো ফল হবে বলে মনে হয় না সুতরাং, তাদেরকে সন্দেহ করার অধিকার আমাদের আছে। অবশ্যই, আমরাও এই সুযোগগুলো কাজে লাগাই এবং নিজেদের শক্তিশালী করি।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।