আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i160576-আমরা_মার্কিন_হুমকিকে_গোনায়_ধরি_না_কলিবফ
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে বলেছেন: আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না, আমরা জবাব দিতে প্রস্তুত।
(last modified 2026-06-22T05:09:26+00:00 )
জুন ২২, ২০২৬ ১১:০৬ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে বলেছেন: আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না, আমরা জবাব দিতে প্রস্তুত।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ রবিবার বলেছেন: তারা কি একবারও ভাবে না যে, যদি তাদের হুমকিতে কোনো ফল হতো, তাহলে তারা আজকের এই হতাশায় পৌঁছাতো না? আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না।  

ইরানের সংসদ স্পিকার জোর দিয়ে বলেন: মার্কিন কর্মকর্তাদের তাদের মন্তব্যের ব্যাপারে সতর্ক থাকা উচিত, আমাদের সশস্ত্র বাহিনী ভিন্নভাবে জবাব দিতে প্রস্তুত। তারা যা-ই বলুক না কেন, আমরাই তার জবাব দেব।

রবিবার প্রায় ৮০ মিনিটের আলোচনার পর পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ইরান-মার্কিন চতুর্পাক্ষিক আলোচনা অভ্যন্তরীণ আলোচনার অবকাশে কলিবফ এই প্রতিক্রিয়া জানান।

আলোচনার এই বিরতির মাঝে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের আলোচক দলের প্রধান এমন প্রতিক্রিয়া জানালেন। #

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।