এভাবেই আমরা মাতৃভূমিকে রক্ষা করি: গোলরক্ষকের দুর্দান্ত সেভের ছবি শেয়ার করে কলিবফ
জুন ২২, ২০২৬ ১৭:৩৫ Asia/Dhaka
-
ইরানের প্রধান আলোচক দলের প্রধান এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।
পার্স টুডের খবরে বলা হয়েছে, ইরানের প্রধান আলোচক দলের প্রধান এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের জাতীয় ফুটবল দলের একটি বহুল আলোচিত ছবি প্রকাশ করেছেন।
ইরনার বরাতে জানা যায়, কলিবফ ইরান-বেলজিয়াম ম্যাচে গোলরক্ষক আলী রেজা বেইরানভান্দের একটি দুর্দান্ত সেভের ছবি শেয়ার করে লিখেছেন, “আমরা এভাবেই আমাদের মাতৃভূমিকে রক্ষা করি।” তিনি ইংরেজি ভাষায় এই বার্তাটি সোমবার ভোরে প্রকাশ করেন, যা ইরানের জাতীয় দলের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ