রাসায়নিক বোমার শিকার সারদাশত এলাকা এবং পশ্চিমাদের দ্বৈত নীতি
-
উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- সারদাশত শহরে রাসায়নিক বোমা হামলার বার্ষিকীতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জোর দিয়ে বলেছেন: আমরা এই অপরাধে যুক্ত অপরাধীদের দায়বদ্ধতা কঠোরভাবে খতিয়ে দেখব।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় লিখেছেন:
"সারদাশত শুধু রাসায়নিক বোমা হামলার শিকারই ছিল না; এটি জার্মানি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর দ্বৈত নীতি ও নীরবতারও শিকার ছিল, যারা সাদ্দাম সরকারকে এই অমানবিক অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল এবং তারপর হাজার হাজার ভুক্তভোগীর দুর্ভোগের ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছিল। আমরা এই অপরাধে যুক্ত অপরাধীদের দায়বদ্ধতা কঠোরভাবে খতিয়ে দেখব।" সারদাশত, রাসায়নিক বোমা হামলার শিকার এবং পশ্চিমাদের দ্বৈত নীতির ফল।
১৯৮৭ সালের ২৭শে জুলাই, ইরাকি বাথ সরকারের বিমান বাহিনী উত্তর-পশ্চিম ইরানের সারদাশত শহরের চারটি জনবহুল এলাকায় রাসায়নিক বোমা হামলা চালায়। এই হামলায় শহরটির ১১০ জন বেসামরিক বাসিন্দা শহীদ হন; আরও ৮,০০০ মানুষ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং তারা এখনও এর পরিণতি ভোগ করছেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।