কলিবফ: লেবাননে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আন্তরিকভাবে কাজ করছি
https://parstoday.ir/bn/news/iran-i160848-কলিবফ_লেবাননে_যুদ্ধের_অবসান_ঘটাতে_আমরা_আন্তরিকভাবে_কাজ_করছি
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার বলেছেন, লেবাননে যুদ্ধের অবসান এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদ সমঝোতার প্রথম ধারার একটি গুরুত্বপূর্ণ বিষয়।
(last modified 2026-06-29T06:04:44+00:00 )
জুন ২৯, ২০২৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • কলিবফ
    কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার বলেছেন, লেবাননে যুদ্ধের অবসান এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করা ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদ সমঝোতার প্রথম ধারার একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ লেবাননের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে টেলিফোন আলাপে বলেন, গত সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় লেবাননে যুদ্ধের অবসান, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা অন্যতম প্রধান বিষয় ছিল।

তিনি বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরানের আলোচক দল এই ধারা লঙ্ঘনের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করার পর সিদ্ধান্ত হয় যে, ইরান, যুক্তরাষ্ট্র ও লেবাননকে নিয়ে একটি সংঘাত নিয়ন্ত্রণ ইউনিট গঠন করা হবে, যা লেবাননে এই ধারার বাস্তবায়ন তদারকি করবে।

কলিবফ আরও বলেন, আমাদের লক্ষ্য হলো লেবাননে যুদ্ধের অবসান, বাস্তুচ্যুতদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা, দখলদারিত্বের অবসান এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা। এ বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি।

এদিকে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি ইরান ও দেশটির আলোচক দলের অবস্থানের প্রশংসা করে বলেন, সুইজারল্যান্ডে আপনারা যা তৎপরতা চালিয়েছেন, তা লেবাননের জনগণের স্বার্থে ছিল। তবে ইহুদিবাদী শত্রু ইসলামাবাদ সমঝোতার আওতায় লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিকে অন্য পথে ভণ্ডুল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, লেবানন ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর মধ্যে ওয়াশিংটন সমঝোতার বিষয়টি একটি ষড়যন্ত্র ও বিভেদ সৃষ্টির প্রচেষ্টা। টেলিফোন আলাপের শেষে উভয় পক্ষ লেবাননে যুদ্ধ দ্রুত অবসানের লক্ষ্যে সংঘাত নিয়ন্ত্রণ ইউনিটের বৈঠক দ্রুত আয়োজনের ওপর জোর দেন।#

পার্সটুডে/এস এ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।