হরমুজ প্রণালীর সংজ্ঞা নির্ধারণ করবে ইরানের কমান্ড, মার্কিন সেন্টকম নয়: গারিবাবাদি
-
কাজেম গারিবাবাদি
পার্সটুডে- সেন্টকম এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি নিরাপত্তা বৈঠক আয়োজনের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীর সংজ্ঞা নির্ধারণ করবে ইরানের কমান্ড, মার্কিন সেন্টকম নয়।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী এবং ইরানের প্রধান আলোচক কাজেম গারিবাবাদি বৃহস্পতিবার, এক্স সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত একটি পোস্টে লিখেছেন: বাহরাইনে একটি সামরিক বৈঠক পারস্য উপসাগরের জন্য আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে না।
তিনি জোর দিয়ে বলেন: মার্কিন হস্তক্ষেপ বন্ধ করে এবং এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে, দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে এবং নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়েই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে, মার্কিন সামরিক ছত্রছায়ায় নয়।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।