শহীদ ইমামের মরদেহ ফিরে এলো তাঁর বাড়িতে; শুরু হলো শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা
https://parstoday.ir/bn/news/iran-i160980-শহীদ_ইমামের_মরদেহ_ফিরে_এলো_তাঁর_বাড়িতে_শুরু_হলো_শেষ_বিদায়ের_আনুষ্ঠানিকতা
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায়ের শোকানুষ্ঠান গতরাত (বৃহস্পতিবার রাত) থেকেই শুরু হয়েছে। গতরাতের শোকানুষ্ঠানটি ইমাম খোমেনী হুসাইনিয়ার পাশেই অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-07-03T14:15:43+00:00 )
জুলাই ০৩, ২০২৬ ০৮:০৫ Asia/Dhaka
  • শহীদ ইমামের মরদেহ ফিরে এলো তাঁর বাড়িতে; শুরু হলো শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায়ের শোকানুষ্ঠান গতরাত (বৃহস্পতিবার রাত) থেকেই শুরু হয়েছে। গতরাতের শোকানুষ্ঠানটি ইমাম খোমেনী হুসাইনিয়ার পাশেই অনুষ্ঠিত হয়েছে।

এটি মূলত নেতার শাহাদাতস্থলের ঠিক পাশেই অবস্থিত। বহুদিন পর নিজ আবাসস্থলে ফিরলেন বিশ্ব-জালিমের আতঙ্ক আয়াতুল্লাহ খামেনেয়ী!  

শোকাবহ এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.)-এর স্মরণে শোকগাথা পাঠকারীরা নানা শোকগাথা পরিবেশন করেছেন এবং ইসলামী বিপ্লবের শহীদ নেতার শোকে নওহা পড়েছেন।

ইসলামী বিপ্লবের শহীদ নেতার দাফন-আয়োজক কমিটির মুখপাত্র ঈমান আত্তারজাদেহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কে লিখেছেন, “আজ রাতে (বৃহস্পতিবার রাত) মাগরিব ও এশার নামাজ আদায়ের পর ইরানের শহীদ নেতাকে বিদায় জানানোর প্রথম শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় আরোপিত যুদ্ধের শহীদ পরিবারের সদস্যরা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের শহীদদের পরিবার এবং সর্বোচ্চ নেতার নিরাপত্তা ইউনিটের শহীদদের পরিবার যুগের অনন্য ব্যক্তিত্ব হজরত আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী (রহ.)-এর পবিত্র মরদেহকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন।

এদিকে, আজ থেকে রাজধানী তেহরানের মুসাল্লায় শেষ বিদায়ের শোকানুষ্ঠান শুরু হবে। আগামীকাল সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামী সোমবার পর্যন্ত তেহরানে শোক সমাবেশ অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।