'হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব'— ইরানের কড়া বার্তা
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় দেশগুলোর দায়িত্ব। যারা সংকট সৃষ্টি করবে, তাদেরই নিজেদের দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি বহন করতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।
পার্সটুডে জানিয়েছে, কাজেম গরিবাবাদি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে লিখেছেন, "হরমুজ প্রণালী কোনো বহিরাগত শক্তির সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়।" তিনি আরও বলেন, ইরান একটি দায়িত্বশীল শক্তি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার অন্যতম গ্যারান্টর হিসেবে এই গুরুত্বপূর্ণ জলপথে যেকোনো সামরিক তৎপরতা বা উসকানিমূলক পদক্ষেপের বিষয়ে সতর্ক করছে।
গারিবাবাদি জোর দিয়ে বলেন, "হরমুজ প্রণালীর নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর মাধ্যমেই নিশ্চিত হতে হবে। যারা সংকট সৃষ্টি করবে, তাদের দুঃসাহসিক কর্মকাণ্ডের সব পরিণতির দায়ও তাদেরই নিতে হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।"#
পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।