নিকজাদ: ইমাম খামেনেয়ী (রহ.) ছিলেন ইরানের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক
-
ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ
পার্সটুডে- ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, শহীদ বিপ্লবী নেতা তাঁর আজীবন সংগ্রামের মাধ্যমে সমাজে আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্মের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানায়, এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী নিকজাদ ইরানি জাতির স্বাধীনতা ও মুক্তি প্রতিষ্ঠায় ইমাম খামেনেয়ী (রহ.)-এর ভূমিকা তুলে ধরে বলেন, শহীদ ইমাম তার নিরলস মুজাহাদা ও আত্মত্যাগের মাধ্যমে সমাজে আল্লাহর প্রতি ঈমান এবং সৎকর্মের মূল্যবোধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।
তিনি আরও বলেন, ইমাম খামেনেয়ী (রহ.) সবসময় ইরানের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা রক্ষার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি তিনি বিদেশি হস্তক্ষেপের ঝুঁকি সম্পর্কে বারবার সতর্ক করে দিয়েছিলেন।#
পার্সটুডে/এমবিএ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।