প্রধান আলোচক কলিবফের কঠোর বার্তা: একতরফা চুক্তি আর নয়
https://parstoday.ir/bn/news/iran-i161236-প্রধান_আলোচক_কলিবফের_কঠোর_বার্তা_একতরফা_চুক্তি_আর_নয়
ইরানের প্রধান আলোচক মার্কিনিদের উদ্দেশে বলেছেন: একতরফা চুক্তির যুগ শেষ হয়েছে; তোমরা হয় নিজেদের প্রতিশ্রুতি পালন করো, আর না হলে তার মূল্য পরিশোধ করো।
(last modified 2026-07-12T12:24:18+00:00 )
জুলাই ১২, ২০২৬ ১৭:৪৫ Asia/Dhaka
  • ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ।
    ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ।

ইরানের প্রধান আলোচক মার্কিনিদের উদ্দেশে বলেছেন: একতরফা চুক্তির যুগ শেষ হয়েছে; তোমরা হয় নিজেদের প্রতিশ্রুতি পালন করো, আর না হলে তার মূল্য পরিশোধ করো।

পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরনা নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কলিবফ রোববার তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন: "একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে। আমরা তোমাদের আগেই বলে দিয়েছিলাম—তোমাদের কথা ও প্রতিশ্রুতি পালন করো, অন্যথায় তার মূল্য দিতে হবে। এখন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে।"

এর পাশাপাশি, ইরানের প্রধান আলোচক তার টুইটের সংযুক্তিতে ১৪-দফা সমঝোতা স্মারকের পঞ্চম ধারার একটি অংশ প্রকাশ করেছেন, যেখানে "ইরানি নির্ধারিত ব্যবস্থা" মেনে হরমুজ প্রণালী পুনরায় খোলার ওপর জোর দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।