আইআরজিসি: আইন লঙ্ঘন করায় বিশালাকৃতির দু'টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে
https://parstoday.ir/bn/news/iran-i161284-আইআরজিসি_আইন_লঙ্ঘন_করায়_বিশালাকৃতির_দু'টি_তেলবাহী_ট্যাঙ্কারে_আঘাত_হানা_হয়েছে
পার্সটুডে- ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় প্রতারিত হয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার তাদের নৌ-নির্দেশনা (নেভিগেশন) ব্যবস্থা বন্ধ করে দেয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা বারবারই উপেক্ষা করতে থাকে।
(last modified 2026-07-14T08:40:48+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ১৩:০২ Asia/Dhaka
  • আইআরজিসি: আইন লঙ্ঘন করায় বিশালাকৃতির দু'টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানা হয়েছে

পার্সটুডে- ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় প্রতারিত হয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার তাদের নৌ-নির্দেশনা (নেভিগেশন) ব্যবস্থা বন্ধ করে দেয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা বারবারই উপেক্ষা করতে থাকে।

তারা জাহাজ চলাচলকে ঝুঁকির মধ্যে ফেলে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। ফলে ওই দুটি ট্যাঙ্কার লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং অচল হয়ে পড়ে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালীতে ইরানি জাতির অধিকার রক্ষায় আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা তাদের অঙ্গীকারে অবিচল রয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে ‘শিশুহত্যাকারী’ মার্কিন বাহিনী, যা বারবার ব্যর্থতা থেকেও শিক্ষা নেয়নি, কিছু জাহাজকে উসকানি দিয়ে অবৈধ পথ দিয়ে পার করানোর চেষ্টা করে। 

আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে এ অঞ্চলের জনগণের অধিকার ক্ষুণ্ন করতে চাওয়া আগ্রাসী শক্তির সঙ্গে সহযোগিতা করা ও মাইন পাতা পথ দিয়ে চলাচলের চেষ্টা শেষ পর্যন্ত অনুশোচনা, ক্ষয়ক্ষতি, হরমুজ প্রণালী পুনরায় খুলতে বিলম্ব এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও গভীর করা ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।