ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গ : আমরা আরও ন্যায়বিচারক হব
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে - ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্টে লিখেছেন: ইরান সর্বদা হরমুজ প্রণালীর নিরাপত্তার রক্ষক ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অবশ্যই, ২০ শতাংশ খুব বেশি হার; আমরা ন্যায়বিচারক হব!
পার্সটুডে জানিয়েছে, মেহর নিউজ এজেন্সির বরাতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের প্রতি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ায়, যিনি হরমুজ প্রণালী থেকে ২০ শতাংশ শুল্ক ও ক্ষতিপূরণ দাবি করেছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সঠিক বলেছেন। যারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও সুরক্ষিত চলাচল নিশ্চিত করেন, তারা এই সেবার জন্য খরচ পাওয়ার যোগ্য।
তিনি আরও বলেন, ইরান সর্বদা হরমুজ প্রণালীর নিরাপত্তার রক্ষক ছিল এবং চিরকাল থাকবে। অবশ্যই, ২০ শতাংশ খুব বেশি হার; আমরা ন্যায়বিচারক হব!#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।