শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ের জন্য সর্বোচ্চ নেতার নির্দেশ মানা অপরিহার্য: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i161482-শত্রুর_বিরুদ্ধে_লড়াইয়ে_বিজয়ের_জন্য_সর্বোচ্চ_নেতার_নির্দেশ_মানা_অপরিহার্য_কলিবফ
পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলা শত্রুর বিরুদ্ধে সংগ্রামে বিজয়ের জন্য একটি অপরিহার্য শর্ত।
(last modified 2026-07-19T12:06:40+00:00 )
জুলাই ১৯, ২০২৬ ১৮:০৪ Asia/Dhaka
  •  মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, জাতীয় ঐক্য বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলা শত্রুর বিরুদ্ধে সংগ্রামে বিজয়ের জন্য একটি অপরিহার্য শর্ত।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্সটুডের খবরে বলা হয়েছে, কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, জাতীয় ঐক্যের ওপর জোর দেওয়া শুধু নৈতিক বা সামাজিক পরামর্শ নয়, বরং শত্রুর বিরুদ্ধে সংগ্রামে জয়লাভের জন্য এটি একটি অপরিহার্য শর্ত।

তিনি আরও বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার এই ধর্মীয় ও জাতীয় নির্দেশনা মেনে চলাকে জাতীয় প্রতিরোধে এবং ইরান পরিচালনায় নিজেদের ঐতিহাসিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত।#

পার্সটুডে/এমএআর/১৮